Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

চোরাই পথে আসছে ভারতীয় গরুর মাংস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 164

সিলেটের বিভিন্ন সীমান্তের চোরাই পথ দিয়ে এতদিন ভারত থেকে আসত গরু। প্রায় প্রতিদিনই বিজিবির টহল দলের হাতে ধরা পড়ত গরুর চালান। এখন কৌশল পাল্টিয়েছে চোরা কারবারীরা। জীবিত গরুর পরিবর্তে তারা ভারত থেকে জবাই করা গরুর মাংস নিয়ে আসছে সিলেটে।

রবিবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে। এর মধ্যে জবাই করা গরুর মাংসও ছিল।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, রবিবার সিলেট ও সুনামগঞ্জের বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, কালাইরাগ ও বিছনাকান্দি বিওপির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে। জব্দকৃত ভারতীয় পশু ও পণ্যের মধ্যে রয়েছে- কমলা, চিনি, মেহেদী, গরুর মাংস, চকলেট, ফেন্সিডিল ও মহিষ। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে রসুন জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৮০ লাখ ১৩ হাজার ১০০ টাকা বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চোরাই পথে আসছে ভারতীয় গরুর মাংস

প্রকাশের সময় : ০৬:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫