Dhaka ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যশোরে বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে পতিত সরকারের উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার মিল নেই : ড. তিতুমীর নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা

নিষ্পাপ মাথায় বুলেট: ইসরায়েলের বর্বরতায় নিহত শিশু লায়লা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 129

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে আড়াই বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মেয়ে শিশুটির নাম লায়লা মোহাম্মদ আয়মান আল-খাতিব।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তানসম্ভবা মা-ও আহত হয়েছেন। তিনি এক হাতে আঘাত পেয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পশ্চিম তীরের জেনিন শহরের মার্টিয়ার্স ট্রায়াঙ্গেল এলাকায় তল্লাশি অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সেসময় তারা লায়লার মাথায় গুলি করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা লায়লাকে মৃত ঘোষণা করেন।

শিশু লায়লার নিহতের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা লুকিয়ে আছে- আগে থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে একটি ভবন লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছিলেন ইসরায়েলের সেনারা।

আইডিএফ এও স্বীকার করেছে, গুলি চালানোর পর তারা বুঝতে পারে যে তারা গুলিটি ওই শিশুকে আঘাত করেছে। তাদের তাবি, বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে তারা রেড ক্রিসেন্টের অ্যাম্বুল্যান্স ডেকে শিশুটি ও স্বল্প আঘাতপ্রাপ্ত তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়।

সোর্স: হারেৎজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিষ্পাপ মাথায় বুলেট: ইসরায়েলের বর্বরতায় নিহত শিশু লায়লা

প্রকাশের সময় : ০৭:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫