Dhaka ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারম‍্যান ও তার পরিবারের ফুলেল শুভেচ্ছা দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা ইসির অডিটোরিয়ামে আব্দুল আউয়াল মিন্টু-হাসনাতের বাকবিতণ্ডা জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা কৃতি শিক্ষার্থীকে বই উপহার দিয়েছে টিম রাজবাড়ী কালুখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া টসে ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি ‘আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না’ পাম্প কর্মচারী রিপনকে গাড়িচাপায় হত্যার অভিযোগে সুজনসহ ২ জনের বিরুদ্ধে মামলা ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

৭১ যদি দেখতাম রাজাকার হয়ে যেতাম : মিজানুর রহমান আজহারী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 140

আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। ৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানী।

শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজহারী বলেন, ‘পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থাকতেন তাহলে তাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো।’

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মনোমত হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। ৭১ সালে আমরা দেখি নাই, শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো।

তিনি আরও বলেন, আমি যেখানেই যাই, জেন-জি (নতুন প্রজন্ম) আমাকে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতেই নিরাপদ আমার লাল-সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭১ যদি দেখতাম রাজাকার হয়ে যেতাম : মিজানুর রহমান আজহারী

প্রকাশের সময় : ১১:০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫