বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’ কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি

পল্লী বিদ্যুতের জন্য কেনা হচ্ছে ৭০ কোটি টাকার স্টিল ক্রস আর্ম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 295

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে তিন লাখ ১৭ হাজার ৭১২টি স্টিল ক্রস আর্ম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৭০ কোটি তিন লাখ ৩৭ হাজার ১৭৪ টাকা। এই স্টিল ক্রস আর্ম কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের প্রেক্ষাপটে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের কাছ থেকে ৭০ কোটি তিন লাখ ৩৭ হাজার ১৭৪ টাকায় তিন লাখ ১৭ হাজার ৭১২টি স্টিল ক্রস আর্ম কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা গেছে, বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) প্রকল্পের আওতায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে দু’টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ (সামঞ্জস্যপূর্ণ) হয়। সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড থেকে ৭০ কোটি তিন লাখ ৩৭ হাজার ১৭৪ টাকায় তিন লাখ ১৭ হাজার ৭১২টি স্টিল ক্রস আর্ম কেনার সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ বিভাগ। তার প্রেক্ষাপটে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

এ প্রকল্পটি ২০২২ সালের ১৪ জুন একনেক থেকে অনুমোদন দেয়া হয়। প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পল্লী বিদ্যুতের জন্য কেনা হচ্ছে ৭০ কোটি টাকার স্টিল ক্রস আর্ম

প্রকাশের সময় : ০৬:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫