Dhaka ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার: স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি স্বামীর দেহ টুকরো টুকরো করা স্ত্রী বললেন- ‘জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি’ স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী ধনী-গরিব চেনে না এআই ক্যামেরা, সড়কে বাড়ছে আইন মানার প্রবণতা ফারাক্কা বাঁধের প্রভাব ভারতেও পড়ছে: রিজভী ফিডিং কার্যক্রম নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা যাবে রোববার

ভারতে ষাঁড় বশে আনার খেলায় ৭ জনের মৃত্যু, আহত ৪০০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / 277

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিভিন্ন স্থানে ষাঁড় বশে আনার খেলা বা জাল্লিকাট্টু প্রতিযোগিতায় ছয় দর্শকসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার শতাধিক মানুষ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দু’টি ষাঁড়েরও মৃত্যু হয়েছে।

মাদুরাইয়ের আলাঙ্গানাল্লুরে প্রতিযোগিতার সময় ষাঁড়ের গুঁতোয় আহত হন এক দর্শক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিবগঙ্গায় মৃত্যু হয়েছে এক দর্শক, ষাঁড়ের মালিক এবং একটি ষাঁড়ের ।

অন্য দিকে, কারুরে ৬৬ বছর বয়সী এক দর্শক ষাঁড়ের গুঁতোয় বুকে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়াও পৃথক পৃথক ঘটনায় পুডুকোট্টাই-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। ১৬ জানুয়ারি কান্নুম পোঙ্গল দিবস উপলক্ষে মাদুরাইয়ে জাল্লাকাট্টু পালিত হয়। সেই প্রতিযোগিতা দেখতে এসে ৭০ জন দর্শক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েক জনের আবস্থা আশঙ্কাজনক।

পুডুকোট্টাই জেলায় এই প্রতিযোগিতার সময় প্রতিযোগী-সহ দশ জনেরও বেশি আহত হন। অন্য দিকে, ওই জেলারই আরও এক প্রান্তে ১৯ জন আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে ষাঁড় বশে আনার খেলায় ৭ জনের মৃত্যু, আহত ৪০০

প্রকাশের সময় : ০৭:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫