বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা? ঐতিহ্যবাহী পোশাকে মাধুরী দীক্ষিতের ৭ নজরকাড়া সাজ ‘মেসি-রোনালদো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাতেই সেরা হয়েছেন’ নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন সংসদ সদস্য ধলু পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন মঙ্গল গ্রহের যে রহস্যের ব্যাখ্যা জানা নেই বিজ্ঞানীদের কাছে বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা? বার্ষিকের ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা এনসিটিবির

১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য: মেজর হাফিজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 179

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি চায় এ বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে। অতীতের প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় দিয়েছে। জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে। আমরা আশা করি, বর্তমান যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে আমরা আছি এর অবসান হওয়া উচিত। আমরা ১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকারের জন্য।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের ৫নং ওয়ার্ডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরও বলেন, কিছু কিছু বুদ্ধিজীবী সংস্কারের নামে সময় কাটাচ্ছে। ছাত্র কিংবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার কোনো অধিকার নেই। সংস্কার করবে জাতীয় সংসদ। ছাত্ররা এমন কথা বলে যে, ’৭২-এর সংবিধানকে কবর দেবে। জনপ্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করেছে আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে। বাংলাদেশের জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। তারা মনে করে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় এটা তো দোষের কিছু না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, এএমএম ফয়সাল হায়দার প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য: মেজর হাফিজ

প্রকাশের সময় : ০৬:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫