Dhaka ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক ড. পুরনজিত মহালদারের মৃত্যু

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৪২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 125

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদারকে বাঁচানো গেল না। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বার রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও শেষ রক্ষা হয়নি।

সহকর্মীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

মঙ্গলবার সকাল ৯টায় শহীদুল্লাহ কলাভবনের সামনে ড. পুরনজিত মহালদারের মরদেহ রাখা হয়। সেখানে বন্ধু, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সকাল ৯টা থেকে ১০টার সময় শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলা বিভাগ অ্যালামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি জামিল রায়হান ও সাধারণ সম্পাদক শহীদ ইকবালও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ড. পুরনজিত মহালদারের অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক ড. পুরনজিত মহালদারের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৪২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫