Dhaka ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
টাইব্রেকারে স্বপ্ন ভাঙল আর্সেনালের, আবারও ইউরোপসেরা পিএসজি মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজাকে হত্যার অভিযোগ তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী

বিশ্বম্ভরপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 185

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার আগে সীমান্ত এলাকায় গরু আনতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পরিবারের দাবি, বুধবার সন্ধ্যার আগে সাইদুল ইসলাম সীমান্ত এলাকায় গরু আনতে গেলে নো-ম্যানস ল্যান্ডের কাছাকাছি পৌঁছান।

তখন বিএসএফ গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে সাইদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে নিহত হয়েছেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য মাছিমপুর বিওপি কড়াইগড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।’

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, সাইদুলের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে কী ধরনের বুলেট তার শরীরে লেগেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বম্ভরপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

প্রকাশের সময় : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫