Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

১৫ জুন থেকে একাদশে ভর্তি, ক্লাস শুরু ১ জুলাই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 184

এ বছরের ১৫ জুন থেকে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হবে। আর আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) ৮ মে।

তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ থেকে ১৮ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বর্তমানে একাদশ শ্রেণিতে পড়ছেন তাদের বার্ষিক পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হবে। আর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন তাদের নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৫ জুন থেকে একাদশে ভর্তি, ক্লাস শুরু ১ জুলাই

প্রকাশের সময় : ০৭:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫