বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’ কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ

বছরের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২২ কোটি ডলার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 155

দেশে চলতি বছরের প্রথম চার দিনে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৫ কোটি ৬৬ লাখ ডলার। আজ সোমবার (০৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

হালনাগাদে বলা হয়, জানুয়ারির প্রথম চার দিনে দেশে এসেছে ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ২২ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪ লাখ ৪০ হাজার ডলার।

এদিকে, সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি।

আর সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বছরের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২২ কোটি ডলার

প্রকাশের সময় : ১২:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫