Dhaka ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক

একবার ব্যবহারযোগ্য সব ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করল দুবাই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 152

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ বা পলিথিন নিষিদ্ধ করা হয়েছিল আগেই, এবার একবার ব্যবহারযোগ্য সব ধরনের প্লাস্টিক পণ্যও নিষিদ্ধ করল এশিয়ার অন্যতম বাণিজ্যকেন্দ্র দুবাই।

বুধবার (১ জানুয়ারি) থেকে দুবাইয়ে এ আইন কার্যকর করা হয়েছে।

নিষিদ্ধ হওয়া প্লাস্টিক পণ্যগুলো হলো একবার ব্যবহারযোগ্য কাপ, প্লেট, চামচ, প্লাস্টিকের টেবিল কভার, স্ট্র পাইপ এবং স্টাইরোফোম ফুড কন্টেইনার।

দুবাইয়ের সরকারি কর্মকর্তারা বলেন, ‘মূলত প্লাস্টিক আবর্জনা ও দূষণ নিয়ন্ত্রণ করতেই এ আইন জারি করা হয়েছে। বিদেশী পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য দুবাইয়ে সম্প্রতি ব্যাপক মাত্রায় বাড়ছিল প্লাস্টিক বর্জ্য। এ বৃদ্ধির মাত্রা এতটাই যে রিসাক্লিংয়ের মাধ্যমেও তা সামাল দেয়া সম্ভব হচ্ছিল না। তাই বর্জ্য দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি পণ্যের ব্যবহার বাড়াতে এ আদেশ জারি করেছেন ক্রাউন প্রিন্স।’

এক কর্মকর্তা বলেন, ‘দোকানদার, ফেরিওয়ালা, স্ট্রটফুড বিক্রেতা এবং রেস্তোরাঁর মালিকসহ সবার সহযোগিতা ব্যতীত এ আইনের সফল বাস্তবায়ন সম্ভব নয়। আমরা আশা করছি, সবাই সহযোগিতা করবেন।’

গত ডিসেম্বরের শুরুর দিকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধের আদেশ জারি করেছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম। সেই আদেশে বলা হয়েছিল, আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে দুবাইয়ের কোথাও আর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার করা যাবে না। এর আগে, এমন এক আদেশ জারি করে পলিথিন ব্যগের ব্যবহারও নিষিদ্ধ করেছিলেন তিনি। ২০২৪ সালের জুন থেকে দুবাইয়ে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ।

সূত্র : গালফ নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একবার ব্যবহারযোগ্য সব ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করল দুবাই

প্রকাশের সময় : ০৮:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫