Dhaka ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি রাশেদ খানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 190

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমরা বলতে চাই গণহত্যার পরে আওয়ামী লীগের কারো আর রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি। গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তখন মাদরাসার ছাত্ররা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল।

তিনি আরও বলেন, যেখানে আলেম-ওলামারা সমাবেশ করতো, ওয়াজ মাহফিলের আয়োজন করতো আওয়ামী লীগের গা জ্বলতো। আমরা দেখেছি কীভাবে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন চালিয়েছে।

ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান গণঅধিকার পরিষদের এ নেতা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি রাশেদ খানের

প্রকাশের সময় : ০২:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪