Dhaka ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

সাগর পথে স্পেনে যাওয়ার চেষ্টায় এক বছরে ১০ হাজারের বেশি নিখোঁজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 141

২০২৪ সালে স্পেনে যাওয়ার চেষ্টায় ১০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে অভিবাসী অধিকার সংস্থা কামিনদাদো ফ্রন্তেরাস।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্পেনভিত্তিক অভিবাসী অধিকার বিষয়ক সংস্থা কামিনদাদো ফ্রন্তেরাস জানায়, এই সংখ্যা ১০ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে।

কামিনদাদো ফ্রন্তেরাস অর্থ ‘পায়ে হাঁটা সীমান্ত’। এই সংস্থার মতে, ২০২৩ সালের তুলনায় এই সংখ্যাটি ৫০ শতাংশেরও বেশি।

কামিনদাদো ফ্রন্তেরাস বলছে, ‘আমাদের ‘রাইট টু লাইফ ২০২৪’ প্রতিবেদনটি সবচেয়ে মারাত্মক সময়কে ধারণ করেছে, যা বলছে, দিনে গড়ে ৩০ জন মারা যাচ্ছেন। এটা রেকর্ড। মৃতদের মধ্যে অন্তত ৪২১ জন নারী ও এক হাজার ৫৩৮ জন শিশু বা অপ্রাপ্তবয়স্ক রয়েছে। ২০২৩ সালে গড়ে প্রতিদিন এভাবে ১৮জন মারা গিয়েছিল’

কামিনদাদো ফ্রন্তেরাস সাগরে নৌকাডুবি ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর বিষয়ে বলেছে, ঝুঁকিতে থাকা ব্যক্তিকে উদ্ধারের দায়িত্ব ও মানুষের ‘বাঁচার অধিকারের’ বদলে অভিবাসী নিয়ন্ত্রণের দিকটি বেশি প্রাধান্য পাচ্ছে।

সংস্থাটির প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো এক বিবৃতিতে বলেন, ‘এই সংখ্যাগুলি আমাদের উদ্ধার ও সুরক্ষা ব্যবস্থাগুলির গভীর ব্যর্থতাকে তুলে ধরে। ১০ হাজার চারশজনেরও বেশি মানুষ এক বছরে নিখোঁজ হয়েছেন, এই ট্র্যাজেডি মেনে নেওয়া যায় না।’

সাগর পথে স্পেনে পাড়ি দেবার যতগুলি পথ রয়েছে, তার মধ্যে আটলান্টিক সাগরপথকে সবচেয়ে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছে কামিনদাদো ফ্রন্তেরাস। এই পথে এ বছর মারা গেছেন নয় হাজার ৭৫৭ জন।

মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আসার পথেও বেড়েছে মৃত্যু। বিপজ্জনক পথের তালিকায় আছে আলজেরিয়া থেকে আসা ভূমধ্যসাগরের পথটিও, যেখানে প্রাণ হারান ৫১৭ জন।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এ বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত, নৌকায় চেপে ৫৭ হাজার ৭০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী স্পেনে এসে পৌঁছেছেন। সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি। এর মধ্যে বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশীই আটলান্টিক হয়ে পৌঁছেছেন।

সূত্র : ডয়চে ভেলে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাগর পথে স্পেনে যাওয়ার চেষ্টায় এক বছরে ১০ হাজারের বেশি নিখোঁজ

প্রকাশের সময় : ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪