Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারম‍্যান ও তার পরিবারের ফুলেল শুভেচ্ছা দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা ইসির অডিটোরিয়ামে আব্দুল আউয়াল মিন্টু-হাসনাতের বাকবিতণ্ডা জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা কৃতি শিক্ষার্থীকে বই উপহার দিয়েছে টিম রাজবাড়ী কালুখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া টসে ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি ‘আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না’ পাম্প কর্মচারী রিপনকে গাড়িচাপায় হত্যার অভিযোগে সুজনসহ ২ জনের বিরুদ্ধে মামলা ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

জাহাজে ৭ খুনের দায়ে সাত দিনের রিমান্ডে ইরফান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / 116

চাঁদপুরের মেঘনায় সারবোঝাই কার্গো জাহাজ এমভি আল বাখেরার সাত স্টাফকে হত্যার দায়ে গ্রেফতার হওয়া আকাশ মণ্ডল ওরফে ইরফানকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের পরিদর্শক মো: কালাম ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। এ সময় আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা থেকে র‌্যাব সদস্যরা তাদের হাতে গ্রেফতার হওয়া ইরফানকে চাঁদপুরে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।

জিআর ১৬৬/২৪ মামলা তদন্ত কর্মকর্তা (আইও) নৌপুলিশের পরিদর্শক মো: কালাম জানান, আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বুধবার আদালতে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালতের বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি জানান, জুয়েলের গলাকাটা থাকায় তিনি কথা বলতে পারেননি। ঘটনার বিবরণ দিতে পারেননি। তিনি সুস্থ হলে ডাকাতদল দেখলে চিনবে বলে ইশারায় জানান। তবে জুয়েলের সাথে ইরফান নামে আরেকজন ছিল বলে তিনি লিখে জানান।’

এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফান হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেন, ‘নানা ধরনের বৈষম্যের কারণে এমভি আল বাখেরা জাহাজের মাস্টার কিবরিয়ার ওপর ক্ষোভ ছিল তার। সেই থেকে প্রথমে মাস্টার কিবরিয়াকে হত্যার পর অন্যদেরও হত্যা করেন।’

তবে কেবল গলার শ্বাসনালিতে আঘাত পেয়েও সৌভাগ্যক্রমে বেঁচে যান জুয়েল নামে একজন। আর যে সাত জন মারা যান তাদের দু’ জনের বাড়ি মাগুরা, দু’ জনের নড়াইল, দু’ জনের ফরিদপুর এবং একজনের মুন্সিগঞ্জে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাহাজে ৭ খুনের দায়ে সাত দিনের রিমান্ডে ইরফান

প্রকাশের সময় : ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪