Dhaka ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলে-নাতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৯০ বছরের বৃদ্ধা খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 130

নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় ছাত্রদলের এক কর্মীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ূন কবির পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, হুমায়ূন তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিল। এ সময় শাহ আলম ও টিটু নামে দুইজন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে পালিয়ে যায় ওই দুই যুবক। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে অজ্ঞাত দুর্বৃত্তরা হুমায়ূনকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪