Dhaka ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি লোডশেডিংয়ে বিপর্যস্ত পাংশা : চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও বিদ্যুৎ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেয়া হলো মির্জা আব্বাসকে প্রধানমন্ত্রীর নির্দেশে কড়াইলে বিদ্যুৎ সমস্যা সমাধানের উদ্যোগ রাতে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল, ১৯ এপ্রিল যাবেন মির্জা ফখরুল তেহরানে পাকিস্তানি সেনাপ্রধান : ওয়াশিংটনের বার্তা হাতে পরবর্তী আলোচনার ভাগ্য নির্ধারণে ইরান আবারো সক্রিয় তেহরান-ওয়াশিংটন বার্তা বিনিময় : নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা সেনাপ্রধানের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 121

যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তেল-গ্যাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি। তার আগে শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইইউ’র প্রতি এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন এই রিপাবলিকান নেতা।

ট্রাম্প বলেন, ইইউ’কে বলেছি, আমাদের থেকে বড় আকারে তেল ও গ্যাস কিনে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে। তা না হলে, পুরোপুরি শুল্ক আরোপ হবে!

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ট্রাম্প এরই মধ্যে কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এতে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টির শঙ্কা রয়েছে।

ইইউর একজন মুখপাত্র বলেছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। তিনি উল্লেখ করেন, ইইউ এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে তেল ও গ্যাস আমদানি করছে। তবে যদি যুক্তরাষ্ট্র উৎপাদন না বাড়ায় বা এশিয়ার মতো বড় ক্রেতাদের সরবরাহ সীমিত না হয়, তাহলে অতিরিক্ত আমদানি সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যমতে, এখনই যুক্তরাষ্ট্রের তেল-গ্যাসের বড় ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন।

২০২২ সালে ইইউ থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করেছিল ৫৩ হাজার ৩৩০ কোটি ডলারের। বিপরীতে ইইউতে যুক্তরাষ্ট্রের রপ্তানি ছিল ৩৫ হাজার ৮০ কোটি ডলারের। ফলে সে বছর ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল ২০ হাজার ২৫০ কোটি ডলার।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক হুমকি ইউরোপীয় দেশগুলোতে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। এই শুল্ক ইইউর অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করতে পারে।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

প্রকাশের সময় : ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪