Dhaka ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল লতিফ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 124

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হলেন অধ্যাপক মো. আব্দুল লতিফ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানান হয়।

অফিস আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, বেসিক সায়েন্স বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাঁর পরিবর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মো. আবদুল লতিফকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

এ পদে দায়িত্ব পালন সূত্রে তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি এ দায়িত্ব পালনসূত্রে বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। একই সাথে অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হলো।এ আদেশ অবিলম্বে কার্যকর বিবেচিত হবে।

উল্লেখ্য, নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুল লতিফ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল লতিফ

প্রকাশের সময় : ০২:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪