Dhaka ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

স্মৃতিসৌধে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ আটক ৮

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / 191

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানসহ আটজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

আটক মাহবুবুর রহমান ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান। আটকদের মধ্যে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের পরিচয় জানা গেলেও বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ লাখো জনতা। দুপুর ১টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ বেশ কিছু নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে আসেন। এমন খবরের ভিত্তিতে ডিএমপির ডিবি পুলিশের সহযোগিতায় জাতীয় স্মৃতিসৌধে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্মৃতিসৌধে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ আটক ৮

প্রকাশের সময় : ০৫:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪