সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী? বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী খাবার টাটকা, নাকি ভেজাল—সিদ্ধান্ত নেবে মেশিন ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান হজযাত্রীদের টিকার আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ভোটে এগিয়ে, মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি কি মুকুট জিততে পারবেন বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারায় স্থানীয়দেরও আহ্বান রাশেদ খাঁনের পাংশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঢাবিতে যান চলাচল সীমিত করলো প্রশাসন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 131

শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অন্যান্য দিনগুলোতে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়মটি বলবৎ থাকবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাবিতে যান চলাচল সীমিত করলো প্রশাসন

প্রকাশের সময় : ০৭:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪