Dhaka ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

মালয়েশিয়া থেকে ফিরতে নিবন্ধন করেছেন ৩১ হাজার বাংলাদেশি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / 141

মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে আসতে ৩১ হাজার ৪১ জন বাংলাদেশি নিবন্ধন করেছেন। অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশিরা নিবন্ধন সম্পন্ন করেছেন। বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের এক লাখ ৫৩ হাজার ৮৬৬ জন নাগরিক এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচিতে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা, ৯৮ হাজার ২৫৯ জন। এ ছাড়া বাংলাদেশের ৩১ হাজার ৪১ জন, ভারতের ২৮ হাজার ১৫২ জন, পাকিস্তানের ১৪ হাজার ৮৯ জন এবং মায়ানমারের ১৩ হাজার ৩৬৬ জন রয়েছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৬ হাজার ৭৪২ জন পুরুষ এবং ৪৮ হাজার ৬৩৯ জন নারী। এ ছাড়া পাঁচ হাজার ৮৫২টি ছেলেশিশু এবং পাঁচ হাজার ৩৭৭টি মেয়েশিশু রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে এরই মধ্যে এক লাখ ৮০ হাজার ৩৪৩ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। যারা দেশে ফিরছেন তাদের বেশির ভাগই বেকার ছিলেন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার সম্প্রতি ওয়ার্ক পারমিট ভিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকে ফিরে গেছেন দেশে। প্রত্যাবাসন কর্মসূচি চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কর্মসূচির নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মালয়েশিয়া থেকে ফিরতে নিবন্ধন করেছেন ৩১ হাজার বাংলাদেশি

প্রকাশের সময় : ১০:১৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪