Dhaka ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এই গরমে স্বস্তি দেবে যেসব খাবার সৌদি আরবে ৪৪ হাজির মৃত্যু, চিকিৎসাধীন ৩২ বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ ফাইনালে উঠার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ জাতিসংঘে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান কালুখালীতে জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা দাবি, দুই ইউনিয়ন উদ্যোক্তার ২০ হাজার টাকা জরিমানা বিতর্কের মুখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রদবদল, সংশোধিত প্রজ্ঞাপন জারি ‘রহস্যময়’ সামুদ্রিক যানটি এখন নৌবাহিনীর হেফাজতে তন্ত্রমন্ত্রের ফাঁদ: স্বর্ণের কলসির লোভে গৃহবধূ খুন, তান্ত্রিক গ্রেফতার স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয়

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 214

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শক্রমে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর সংশোধন করল।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএসের আবেন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা হবে।

এই প্রজ্ঞাপন গত ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়।

গত ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি

প্রকাশের সময় : ০৯:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪