Dhaka ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় সীমান্তে শত শত মানুষের ভিড় চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ফ্যাসিস্ট সরকার কুইক রেন্টালের নামে বিদেশে টাকা পাচার করেছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় নারী ধর্ষণের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন, বলছে ডিএমপি কালুখালীর মৃগী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : সড়কমন্ত্রী

ঢাকার বায়ুমান ঝুঁকিপূর্ণ, মাস্ক পরার পরামর্শ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / 123

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বায়ুমান মাঝেমধ্যেই অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে। এ অবস্থায় সবাইকে বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। জনগণকে এ তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে। ইটভাটা, শিল্পকারখানার মালিকদের এবং সাধারণ মানুষকে কিছু পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এসবের মধ্যে রয়েছে, কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশেপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করা।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকার বায়ুমান ঝুঁকিপূর্ণ, মাস্ক পরার পরামর্শ

প্রকাশের সময় : ০৮:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪