Dhaka ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় সীমান্তে শত শত মানুষের ভিড় চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ফ্যাসিস্ট সরকার কুইক রেন্টালের নামে বিদেশে টাকা পাচার করেছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় নারী ধর্ষণের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন, বলছে ডিএমপি কালুখালীর মৃগী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : সড়কমন্ত্রী

সাবেক ডিবিপ্রধান হারুনের ‘প্রেসিডেন্ট রিসোর্টে’ অভিযান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / 112

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদের মালিকানাধীন ‘প্রেসিডেন্ট রিসোর্টে’ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সেখানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন এনবিআরের উপপরিচালক তাসনিম আলম, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. আব্দুল্লা আল মামুন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলমসহ অন্যান্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডে অভিযান পরিচালনা করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে ৮ সদস্যের টিম ওই রিসোর্ট থেকে বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যাবতীয় নথিপত্র জব্দ করে।

অভিযানকালে সেখানে কর্মচারীদের উপস্থিতি পাওয়া গেলেও মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। কাগজপত্রে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের মালিকানা না থাকলেও প্রকৃত মালিক তিনিই। তবে রিসোর্টটি তার ভাই ও স্ত্রী পরিচালনার দায়িত্ব পালন করছেন।

জব্দকৃত বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যাবতীয় নথিপত্র যাচাই-বাছাই করার পর প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কিশোরগঞ্জ হাওরের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় স্থাপিত প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডে নামীয় প্রতিষ্ঠানটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের পরিবারের মালিকানাধীন। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা) আসনের তৎকালীন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিলাস বহুল রিসোর্টটি উদ্বোধন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক ডিবিপ্রধান হারুনের ‘প্রেসিডেন্ট রিসোর্টে’ অভিযান

প্রকাশের সময় : ১০:৪২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪