Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি গত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম: ফয়জুল করীম ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার কালীগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো উত্তরায় বাবার সামনে থেকেই মেয়েকে অপহরণ, ৯ দিন পর মূলহোতা গ্রেফতার বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী

নকশা বদলাচ্ছে চার কাগুজে নোটের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 119

বাংলাদেশের চারটি কাগুজে নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ডিজাইনে শেখ মুজিবর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে।

তবে শেখ মুজিবের ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

হুসনে আরা শিখা বলেন, নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর ছবি বাদ যাবে কি না এমন কোনো কথা বলা হয়নি। ডিজাইনের বিষয়টি খুবই কনফিডেন্সিয়াল।

বলা হচ্ছে সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে। আপাতত ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্য সব টাকার নোটের ডিজাইনে পরিবর্তন আনা হতে পারে।

বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে।

এর আগে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

নতুন নোটগুলোয় জুলাই অগাস্ট আন্দোলনের গ্রাফিতি থাকতে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোনো কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানায়নি।

মূলত সরকার পতনের পর গত ৮ আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়।

সূত্র : বিবিসি বাংলা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নকশা বদলাচ্ছে চার কাগুজে নোটের

প্রকাশের সময় : ০৭:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪