Dhaka ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে ঢোকার অপেক্ষায় সীমান্তে শত শত মানুষের ভিড় চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ফ্যাসিস্ট সরকার কুইক রেন্টালের নামে বিদেশে টাকা পাচার করেছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় নারী ধর্ষণের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন, বলছে ডিএমপি কালুখালীর মৃগী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : সড়কমন্ত্রী সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

এসআই পদে নিয়োগ পেতে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০০:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / 104

বাংলাদেশ পুলিশে চলমান উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগ প্রক্রিয়ায় কারো সঙ্গে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রবিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এই বার্তায় বলা হয়েছে, ‌‘বাংলাদেশ পুলিশে এসআই পদে নিয়োগ চলছে। এ নিয়োগ প্রক্রিয়ায় শুধু মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। এই পদে নিয়োগ পেতে কারো প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।’

আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বার্তায় আরও বলা হয়, ‘কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতারকদের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এসআই পদে নিয়োগ পেতে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান

প্রকাশের সময় : ০৪:০০:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪