Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তন্ত্রমন্ত্রের ফাঁদ: স্বর্ণের কলসির লোভে গৃহবধূ খুন, তান্ত্রিক গ্রেফতার স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয় হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ আটক ১ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি: মমতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ষড়যন্ত্রকারীদের রাজনীতির অধিকার নেই: ইশরাক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 117

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আন্দোলন, সংগ্রাম ও লড়াইয়ের পর আমরা স্বাধীনতা ফিরে পেলেও পতিত স্বৈরশাসকের নির্দেশে তার দোসররা দেশকে অস্থিতিশীল এবং অকার্যকর করার অপচেষ্টা করছে। যারা বিদেশীদের পরামর্শে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তারা আমাদের দেশের নাগরিক কিনা তা নিয়ে দেশবাসীর মনে প্রশ্ন জেগেছে।

তিনি বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ক্ষমতার মসনদ জোর করে টিকিয়ে রাখতে এই আওয়ামী লীগ দুই হাজার ছাত্রজনতাকে হত্যা করেছে। এই হত্যার বিচার না হলে ভবিষ্যতে এরা আবারও দেশের মানুষের রক্ত চুষে নিবে।

শনিবার বিকালে নরসিংদীর রায়পুরা আরকেআরএম উচ্চ বিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ষড়যন্ত্রকারীদের রাজনীতির অধিকার নেই: ইশরাক

প্রকাশের সময় : ০৫:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪