Dhaka ১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে

কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / 147

ট্রাম্প এবার তার প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এর আগে ট্রাম্প কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুশিয়ারি দেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, শুল্ক ইস্যুতে কথা বলতে শুক্রবার (২৯ ডিসেম্বর) অঘোষিত সফরে যুক্তরাষ্ট্রে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তার। শুল্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এরপরই কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলার পর তিনি ট্রুডোকে বলেন, কানাডা তাহলে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক।

তবে এই কথা ট্রাম্প মজাচ্ছলে বলেছেন বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প ট্রুডোকে বলেছেন, যদি সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে ও বাণিজ্য ঘাটতি কমাতে অটোয়া ব্যর্থ হয়, তাহলে আসন্ন ২০ জানুয়ারি অভিষেকের দিন তিনি কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ট্রাম্পের এই হুমকি কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতবাক করেছে। যেহেতু কানাডার মোট রপ্তানির তিন-চতুর্থাংশই হয়ে থাকে যুক্তরাষ্ট্রে, তাই অটোয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুল্ক-মুক্ত প্রবেশাধিকার অপরিহার্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে বললেন ট্রাম্প

প্রকাশের সময় : ১০:০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪