Dhaka ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগরতলা মিশনে কনস্যুলার সেবা বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • / 154

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাময়িকভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। ভারতের ত্রিপুরা, কলকাতা ও মুম্বাই মিশনে হামলার প্রতিবাদে তাকে তলব করা হয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় আধঘন্টা বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। বিকাল চারটায় প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত হোক, কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক সঙ্কুচিত হবে না।

তিনি আরো বলেন, আমরা পারস্পরিক ভাবেই দুই দেশ নির্ভরশীল। আমাদের অনেক উদ্যোগের মধ্যে দিয়ে দুই দেশ লাভবান হচ্ছে। যেমন বিদ্যুৎ সরবরাহ, নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ অনেক পজিটিভ উন্নয়ন উদ্যোগ আমাদের আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগরতলা মিশনে কনস্যুলার সেবা বন্ধ

প্রকাশের সময় : ০৫:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪