বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল নওগাঁয় জাল ২৫ হাজার টাকাসহ ব্যবসায়ী গ্রেপ্তার রাজধানীতে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় সমালোচনা আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে: স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আতঙ্কে মানিক পশারীর স্বজনেরা; নেই পুলিশি পাহারা নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বৃহস্পতিবার সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

‘লুটপাটের চিত্র টেক্সটবুকে আসা উচিত, যেন পরবর্তী প্রজন্ম জানতে পারে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / 131

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের আর্থিক খাতের লুটপাটের চিত্র ভয়াবহ। অনেকেই এর বৈধতা দিতে চেয়েছে। এসব ঘটনাকে আতঙ্কজনক বলেছেন প্রধান উপদেষ্টা। লুটপাটের এই ঘটনাগুলো টেক্সটবুকে আসা উচিত যেন নতুন এবং পরবর্তী প্রজন্ম লুটপাটের বিষয় জানতে পারে।

রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি।

তিনি আরও বলেন, উন্নয়নের বয়ানের পোস্টমর্টেম করা হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র। যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। চোখের সামনে একটা বিশাল লুটপাট হয়েছে। অধ্যাপক ইউনূস সব শুনে বলেছেন, আমরা আতঙ্কিত। এই লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত।

প্রেস সচিব বলেন, এই মহাচুরির বিচার অবশ্যই হবে। পাশাপাশি পাচার হওয়া টাকা ফেরানোর বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সর্বোচ্চভাবে টাকা ফেরানোর চেষ্টা চালিয়ে যাবো।

শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে যা হয়েছে তার বিচার করা এই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কর্ণফুলী টানেল তৈরি করা হয়েছে, কিন্তু এর ভ্যালুটা কী? আমরা এর খরচটাই তুলতে পারছিনা। টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে সেটা বের করা এবং টাকা দেশে ফেরানোই সরকারের লক্ষ্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘লুটপাটের চিত্র টেক্সটবুকে আসা উচিত, যেন পরবর্তী প্রজন্ম জানতে পারে’

প্রকাশের সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪