Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর ‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

মামলায় খালাস বাবর, কবে মিলছে মুক্তি?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / 174

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এদের মধ্যে তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন।

আর ঢাকার কেরানীগঞ্জের কারাগারে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি এই মামলায় খালাস পেলেও আরো কয়েকটি মামলা থাকায় এখনই কারাগার থেকে বের হতে পারছেন না লুৎফুজ্জামান বাবর।

রোববার (১ ডিসেম্বর) ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছেন। তবে তিনি এখনই কারাগার থেকে বের হতে পারছেন না, তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা চলছে।

মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবর খালাসের পাশাপাশি এখনো ওনার বিরুদ্ধে আরো ১১ টি মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে সাজাপ্রাপ্ত ছয়টি ও বিচারাধীন পাঁচটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মামলায় খালাস বাবর, কবে মিলছে মুক্তি?

প্রকাশের সময় : ০৬:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪