Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

সনদ তুলতে এসে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / 154

সনদ তুলতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক এক নেতা গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

পরে আজ শনিবার দুপুরে ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম ফিরোজ মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা ফিরোজ মাহমুদ সার্টিফিকেট তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ফিরোজকে আটকে মারধর করে মতিহার থানা পুলিশকে খবর দেন। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) প্রাথমিক চিকিৎসা দেন। পরে আজ দুপুর ১টার দিকে ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক আজ দুপুরে বলেন, মামলার বাদী ছাত্রদল নেতাসহ কয়েকজন ওই ছাত্রলীগ নেতাকে আটক করে আমাদের খবর দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আজ দুপুরে ছাত্রদল নেতার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সনদ তুলতে এসে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতা

প্রকাশের সময় : ০৫:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪