Dhaka ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয় হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ আটক ১ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি: মমতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দিয়ে ভাইরাল হওয়া লোকটি কে?

২২৫০০ কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো দুর্বল ৬ ব্যাংকে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / 115

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গভর্নর বলেছেন, টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা না দেওয়ার জায়গা থেকে সাময়িকভাবে সরে এসেছি। দুর্বল ৬ ব্যাংককে তারল্য সহয়তা দিতে ২২ হাজার ৫০০ কোটি নতুন টাকা ছাপানো হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, টাকা ছাপিয়ে তারল্য সহয়তা করলেও সেই টাকা বন্ড ছেড়ে তুলে ফেলবো। বাজারে এ নতুন টাকা রাখবো না। এর জন্য নতুন করে বন্ড ছাড়ছি।

তিনি আরো বলেন, সব গ্রাহক যদি ব্যাংকে গিয়ে হাজির হয় তাহলে কোনো ব্যাংকের পক্ষেই পুরো টাকা ফেরত দেওয়া সম্ভব না। আগামী রোববার থেকে গ্রাহক চাহিদা মতো টাকা পাবেন।

ড. আহসান এইচ মনসুর বলেন, আমরা আগের লক্ষ্যেই থাকছি। বাজার থেকে এক হাতে টাকা দেব অন্য হাতে তুলে নেব। মূল্যস্ফীতি কমানোর সঙ্গে সঙ্গে আমানতকারীর স্বার্থও দেখবো।

সব ঋণ খেলাপির বিরুদ্ধে শক্ত অবস্থানে বাংলাদেশ জানিয়ে গভর্নর বলেন, এস আলম গ্রুপসহ সব ঋণ খেলাপির সম্পদ বিক্রি করা হবে আইন অনুযায়ী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২২৫০০ কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো দুর্বল ৬ ব্যাংকে

প্রকাশের সময় : ০৭:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪