Dhaka ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / 123

রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলচাল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে।

অন্যদিকে ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে আজ বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় এক বাসে ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বিকাল সাড়ে ৩টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল।

পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) রাজিব সংবাদমাধ্যমকে বলেন, বেলা ৩টার পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে শুনেছি।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখনও উত্তেজনা চলমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশের সময় : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪