বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট শীর্ষক ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / 174

শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে দক্ষতা উন্নয়ন ও করণীয় বিষয়ক এক ওরিয়েন্টেশন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। সনাক সদস্য ও সনাকে’র তত্ত¡াবধানে তরুনদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস), একটিভ সিটিজেন গ্রæপের সদস্যরা এ ওরিয়েন্টেশনে অংশ নেয়।

ওরিয়েন্টেশনটি উদ্ধোধন করেন সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান এবং বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান। এতে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ পরিচিতি, প্রেক্ষাপট. অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা ও উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় এর প্রয়োগ কৌশল ও গুরুত্ব, টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য নূরুল হক আলম, সৌমিত্র শীল চন্দন, খোকন মাহমুদ, শম্পা প্রামানিক, , রাবেয়া খাতুন, আব্দুল্লাহ আল মাহমুদ রঞ্জন, টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হক প্রমূখ।

মুক্ত আলোচনায় সনাক-ইয়েস-এসিজি সদস্যগণ আলোচনায় অংশগ্রহন করেন। আলোচনায় অংশ নিয়ে বক্তারা ওরিয়েন্টেশন প্রদানের জন্য টিআইবিকে ধন্যবাদ জানান ও জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সনাক-ইয়েস একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট শীর্ষক ওরিয়েন্টেশন

প্রকাশের সময় : ০৯:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪