Dhaka ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ-র‌্যাবের উদ্যোগে মতবিনিময় সভা নওগাঁয় দুবাই পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ফরিদপুরে হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, নিহত ১০ মাসের শিশু ২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা
জনতার আদালতে সংবাদ প্রকাশ

 অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / 148

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকশাডাঙ্গী গড়াই নদীর মাঝ খানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলার সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে একজন ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

গত শুক্রবার  বিকেলে নারুয়া বাকশাডাঙ্গী গড়াই নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান। গড়াই নদীতে পরিবেশের ক্ষতি করে অবৈধ উপায়ে বালু তোলায় ড্রেজার মালিক মো: আজমল বিশ্বাস নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। পাশাপাশি বালু তোলায় ব্যবহার করা ড্রেজার মেশিন ও বাল্ক হেডের ব্যাটারি ডায়নামা, ২০ ফুট পাইপ জব্দ করে  নিয়ে যাওয়া হয় এবং  নগদ অর্থদণ্ড আদায় করা হয়।

গত ২৬ জুন বৃহস্পতিবার দৈনিক জনতার আদালত পত্রিকায় ‘বালিয়াকান্দি গড়াই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলন ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জনতার আদালতে সংবাদ প্রকাশ

 অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০১:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪