বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

শুদ্ধাচার পুরস্কার পেলেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার

এস,এম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৯:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / 418

সুখী সমৃদ্ধ সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা,উদ্ভাবন,তথ্য বাতায়ন ও সোস্যাল মিডিয়ার ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ জাতীয় শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সুচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিসরুপ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলামকে উপজেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ফরিদপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটে অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ হারুন অর রশিদ এ শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন। এসময় শরীয়তপুর, ফরিদপুর,  রাজবাড়ী,  মাদারীপুর, গোপালগঞ্জ ৫ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক,  জেলা প্রশিক্ষণ অফিসার,  উপজেলার সকল উপজেলা কৃষি অফিসারগণ, বাংলাদেশ কৃষি গবেষণার কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ধান গবেষণা সহ বিভিন্ন কৃষির সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, আসলে যে কোন পুরস্কার প্রাপ্তি কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। এ পুরস্কার আমার আগামী দিনের কাজকে আরো গতিশীল করবে। সকলের সহযোগিতা কামনা করি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শুদ্ধাচার পুরস্কার পেলেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার

প্রকাশের সময় : ০৯:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪