Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কবর থেকে তোলা হবে সেলিম খান ও তার ছেলের মরদেহ গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক সঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন সখিনা বেগম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / 220

রাজবাড়ীর পাংশার একটি বেসরকারি ক্লিনিকে এক সঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সখিনা বেগম নামের এক গৃহবধূ। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে পাংশা উপজেলার আধুনিক ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারীর মাধ্যমে তিনটি সন্তানের জন্ম হয়। গৃহবধূ সখিনা বেগম রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের বিল্লাল খানের স্ত্রী। বিল্লাল খান পেশায় একজন কৃষক। তাদের আরও একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

বিল্লাল খান জানান, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে আধুনিক ক্লিনিকে ভর্তি করান। সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। ডাক্তাররা তাকে নরমাল ডেলিভারীর কথা বললে তিনি রাজী হন। পরে এক সঙ্গে তিনটি ছেলে সন্তান জন্ম হয়। এতে তিনি খুশী।

পাংশা আধুনিক ক্লিনিকের গাইনি কনসালটেন্ট ডা. আকতিনা সুমনা বলেন, ওই গৃহবধূর বয়স প্রায় ৪০ বছর। তার আগের সন্তান নরমাল ডেলিভারীর মাধ্যমে জন্ম হয়েছে। শরীর অনেক দুর্বল ছিল। এজন্য তার স্বামীকে নরমাল ডেলিভারী করানোর জন্য বলেন। কিন্তু সে প্রথমে রাজী হয়নি। পরে অনেক বোঝানোর পর রাজী হয়। নরমাল ডেলিভারীর মাধ্যমে তিনটি ছেলে সন্তান হয়। প্রথম দুটি নবজাতক পরপর হলেও তৃতীয়টি তার পাঁচ মিনিট পরে জন্ম নেয়। এদের ওজন যথাক্রমে ১৬৫০ গ্রাম, ১৭শ গ্রাম ও ১৮শ গ্রাম। বর্তমানে তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের সুস্থ রাখার জন্য তিনটি সন্তানকে সব সময় মায়ের কাছে রাখতে বলা হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক সঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন সখিনা বেগম

প্রকাশের সময় : ০৯:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪