বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / 164

 রাজবাড়ীতে রাশেদা বেগম নামে এক গৃহবধূকে ইট দিয়ে মাথা থেতলে হত্যার দায়ে তার স্বামী আব্দুল মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আব্দুল রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের নুরুল মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল মন্ডল বিদেশে যাওয়ার জন্য তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিত। রাশেদা বেগম তাতে রাজী ছিল না। ২০২৩ সালের ৬ জুন দিবাগত রাতে আব্দুল মন্ডল তার স্ত্রীকে ইট দিয়ে মাথা থেতলে দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় নিহতের বোন আসমা বেগম বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী জানান, খুব দ্রæত সময়ের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আদালত যে রায় দিয়েছেন তাতে তিনি খুশী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : ০৯:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪