Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / 203

 রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে মধু বিশ^াস (৫০) নামে এক কৃষক আহত হয়েছেন। তিনি একই গ্রামের আক্কেল বিশ^াসের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত কৃষক মধু বিশ্বাস বলেন, সকালে তিনি চরে বাদাম তুলতে যান। বাদাম তোলার সময় একটি সাপ তাকে দংশন করে। সাথে সাথে সাপটি মেরে ব্যাগে ভরে পাংশা হাসপাতালে যান। সেখানে তাকে ইনজেকশন দেওয়া হয়।

মধু বিশ^াসের সাথে থাকা আরেক কৃষক মোস্তফা কামাল জানান, তারা কয়েকজন সকাল থেকে চরে বাদাম তুলছিলেন। হঠাৎ মধু বলে উঠে তাকে সাপে কামড় দিয়েছে। তিনি দেখতে পান সাপটি কামড় দিয়ে হাতে ঝুলে আছে। তাদের সাথে থাকা আরেকজন সাপটিকে কাচি দিয়ে আঘাত করে মেরে ফেলে। হাসপাতালে আনার পর জানতে পারেন এটি রাসেল ভাইপার সাপ।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন তিথি জানান, সকালে যে কৃষক সাপের কামড়ে হাসপাতালে এসেছিল তাকে রাসেল ভাইপার কামড়ে ছিল এটা নিশ্চিত হয়েছি। ওই রোগীকে অ্যন্টিভেনম দেওয়া হয়েছে। এখনই আশঙ্কা মুক্ত কিনা সেটা বলা যাচ্ছে না। দুপুরের পর সে রিলিজ নিয়ে ফরিদপুর চলে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

প্রকাশের সময় : ০৯:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪