গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের কর্মশালা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / 219

বৃহস্পতিবার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন মোরশেদা খাতুন, জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম, সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
Tag :






















