বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

যাত্রীবাহী বাস থেকে ৬ কেজি রূপা উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • / 230

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে শনিবার রাতে একটি যাত্রীবাহী বাস থেকে ছয় কেজি ৩শ গ্রাম রূপার আংটি উদ্ধার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। তবে, এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, খানখানাপুর এলাকায় আকস্মিক চেকপোষ্ট বসিয়ে সাতক্ষীরা থেকে খাগড়াছড়ি গামি ঈগল পরিবহনে তল্লাশী চালিয়ে বাসের বাংকারে নীল রঙের একটি সাইড ব্যাগের মধ্যে পুরাতন কিছু কাপড়-চোপড়ের সাথে ছয় কেজি ৩শ গ্রাম রূপার আাংটি পাওয়া যায়। তাৎক্ষণিক কেউ ব্যাগের মালিকানা দাবি না করায় পরিত্যক্ত হিসেবে জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে বাসের সুপারভাইজার জানায় যেখানে রূপাগুলো পাওয়া গেছে সেখানে একজন যাত্রী ছিল। সে গোয়ালন্দ মোড়ে নেমে যায়। বাসে ওঠার সময় যাত্রীরা তার কাছে একটি ব্যাগ দেখেছিল, কিন্তু নামার সময় সে কোন ব্যাগ নিয়ে নামেনি। জব্দ রূপার কোন মালিকানা না পাওয়ায় একটি সাধারণ ডায়েরি করে তা আদালতে প্রতিবেদন আকারে দাখিল করা হয়েছে। মালিকানা যাচাইয়ের জন্য তদন্ত অব্যাহত আছে। জব্দকৃত রূপার অলংকারের আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যাত্রীবাহী বাস থেকে ৬ কেজি রূপা উদ্ধার

প্রকাশের সময় : ০৯:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪