গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর ৩ ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / 197

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় বুধবার রাজবাড়ীর কালুখালী বাজারে অভিযান চালিয়ে তিন ওষুধ ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, প্রতিশ্রæত পণ্য যথাযথভাবে বিক্রয় সরবরাহ না করা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় রতনদিয়া বাজারের মেসার্স হোসেন মেডিকেল হল ও সার্কেল মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা করে এবং মেসার্স সঞ্চিতা ড্রাগ হাউজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় এ জরিমানা আদায় করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে।
Tag :























