গুরুত্বপূর্ণ সংবাদ:
আধা কেজি গাঁজাসহ আলাল আটক

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / 179

রাজবাড়ীর ডিবি পুলিশ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর থেকে আধা কেজি গাঁজাসহ আলাল নামে একজনকে আটক করেছে। সে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার ইরফান শেখের ছেলে।
ডিবি পুলিশ জানায়, ডিবি ওসি মনিরুজজামান খানের নেতৃত্বে অভিযান চালিয়ে খানখানাপুর বাজার সংলগ্ন মহাশশ্বান ঘাটের প্রধান ফটকের সামনে হতে আলাল হোসেনকে ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আটক করা হয়। আলাল হোসেনের বিরুদ্ধে ০৮(আট) টি মাদকদ্রব্য আইনের মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :























