মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মানবাকৃতির রোবট সহকারী নাকি ঘরের ভেতরের চোখ আলো-ক্যামেরায় রহস্য গড়ে ৬৫ বছর আগেই আধুনিক জহির রায়হান ২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড নওগাঁর পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেফতার নওগাঁয় ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’ ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি

মাত্র ১শ টাকার জন্য!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • / 241

 মাত্র একশ টাকার জন্য রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের দক্ষিণ নগরবাথান গ্রামে বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর, গাছপালা কর্তনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে কাঞ্চন মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার কালুখালী থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।

কাঞ্চন মন্ডলের অভিযোগ, ১৫ দিন আগে সাতশ টাকা চুক্তিতে নাইম জোয়ার্দার স্যালোমেশিন দিয়ে তার পাটের জমিতে পানি দেয়। তাকে ছয়শ টাকা দিয়ে বাকী একশ টাকা পরে দেওয়ার কথা বলেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তিনি সাওরাইল ইউনিয়নের বিকয়া বাজারে গেলে নাইম তার কাছে পাওনা একশ টাকা দাবী করে। কিন্তু তার কাছে টাকা না থাকায় দিতে অপারগতা প্রকাশ করেন। এই নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে তাকে কিলঘুষি মারে। তিনি কোনোমতে পালিয়ে রক্ষা পান। পরে রাত সাড়ে সাতটার দিকে নাইমের লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও গাছপালা কেটে ক্ষতিসাধন করে। বাড়িতে তখন কোনো পুরুষ মানুষ ছিল না। নারীরা পালিয়ে আত্মরক্ষা করে।

নাইম জোয়ার্দার জানান, কাঞ্চন মন্ডলের কাছে একশ টাকা পেতেন। এনিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে কাঞ্চন মন্ডলের ছেলেরা তাকে বেধরক মারপিট করে আহত করে। বর্তমানে তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। কারা কাঞ্চন মন্ডলের বাড়িতে হামলা করেছে তা তিনি জানেন না।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাত্র ১শ টাকার জন্য!

প্রকাশের সময় : ১০:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩