মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি আজকের ই-পেপার (২৪ নভেম্বর) চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ

রাজবাড়ী সদর হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / 256

রাজবাড়ী সদর হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন হয়েছে। তবে উদ্বোধনের পর চিকিৎসক এবং রোগী দুটোই ছিল কম।

বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত চেম্বারে কোন চিকিৎসককে পাওয়া যায়নি। সাড়ে তিনটার পর চেম্বারে জুনিয়র কনসালটেন্ট ডা. শহিদুল ইসলাম শামীম, জুনিয়র কনসালটেন্ট(শিশু) ডা. রোমানা আক্তারকে দেখা যায়।

হাসপাতালের আউটসোর্সিং পদে দায়িত্বরত সজীব হোসেন জানান, বিকেল চারটা পর্যন্ত দুইজন রোগী সেবা নিতে এসেছেন।

সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর থেকে আসা ছালমা খাতুন জানান, তার দুই বছর বয়সী মেয়ে তাইবা অসুস্থ। তাকে ডাক্তার দেখাতে জরুরি বিভাগে আসেন। সেখান থেকে জানানো হয় ওপরে শিশু ডাক্তার আছেন। এখানে এসে তিনশত টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখিয়েছি।

রাজবাড়ী সদর হাসপাতালের হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, প্রচার না হওয়ার কারণে প্রথম দিন রোগী কম। আগামী শনিবারে আশা করছি রোগীর উপস্থিতি বাড়বে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন

প্রকাশের সময় : ০৯:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩