Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

পাংশায় ট্রেনের ধাক্কায় ডেকোরেটর ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • / 234

রাজবাড়ী-পোড়াদহ রেলপথের রাজবাড়ীর পাংশা উপজেলার কুড়াপাড়া অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ডেকোরেটর ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মুন্সী (৫৫) নিহত হয়েছেন। তিনি একই এলাকার আব্দুল হাই মুন্সীর ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পাংশা উপজেলা পরিষদের পাশে ডেকোরেটরের দোকান রয়েছে তার।

রাজবাড়ী রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, পাংশা শহর থেকে মোটরসাইকেল চালিয়ে তার নিজ বাড়িতে যাওয়ার সময় কুড়াপাড়ায় অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করার সময় গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জিআরপি থানার এসআই শহিদুল ইসলাম জানান, অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ট্রেনের ধাক্কায় ডেকোরেটর ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩