Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যশোরে বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে পতিত সরকারের উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার মিল নেই : ড. তিতুমীর নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা
টীম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগ

রমজানের জন্য ৫২ দুস্থ পরিবার পেল এক মাসের খাদ্য সামগ্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / 226

পবিত্র রমজান মাস উপলক্ষে ৫২টি দুস্থ মুসলিম পরিবার পেয়েছে এক মাসের খাদ্য সামগ্রী। সামাজিক সংগঠন টীম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ চত্ত¡র থেকে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজির এক বস্তা চাল,  ৫ কেজি আলু, পাঁচ কেজি পেয়াজ, তিন লিটার সয়াবিন তেল, এক কেজি মশুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, এক কেজি খেজুর, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক কেজি বেসন ও এক কেজি লবণ।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কর, উপাধ্যক্ষ ইকরামুল করিম, সংগঠনের উপদেষ্টা আজিজা খানম, কমল কান্তি সরকার, সভাপতি জয়ন্ত কুমার দাস, সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রমুখ।

টীম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস বলেন, প্রতিষ্ঠার পর থেকেই টীম রাজবাড়ী ফাউন্ডেশন মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। রমজান মাস আসন্ন। এই সময়ে অনেক দুস্থ পরিবার রয়েছে যারা সারাদিন রোজা থেকে ঠিকমতো ইফতার করতে পারেনা। তারা যাতে ধর্মীয় আচার পালন করতে পারে একারণে রাজবাড়ী শহর ও তার আশেপাশের ৫২টি পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী দেওয়দা হয়েছে। আগামীতে এর ব্যপ্তি আরও বাড়ানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টীম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগ

রমজানের জন্য ৫২ দুস্থ পরিবার পেল এক মাসের খাদ্য সামগ্রী

প্রকাশের সময় : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩