গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / 167
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
কেক কেটে প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন করেন অনুষ্ঠানের অতিথবিৃন্দ। পরে জেলা শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পীরা দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ।
Tag :


























