গুরুত্বপূর্ণ সংবাদ:
২০ লিটার মদসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / 333

রাজবাড়ীর ডিবি পুলিশ শনিবার দুপুরে ২০ লিটার দেশি মদসহ যতীশ চন্দ্র মনিঋষি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকালী কালিবাড়ি এলাকার রেবতি চন্দ্র মনিঋষির ছেলে।
রাজবাড়ী ডিবি ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ী শহরের পাওয়ার হাউজ এলাকা থেকে মদসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
Tag :
























