সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিউআর কোড স্ক্যান করার আগে যেসব বিষয় লক্ষ রাখবেন এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি

রাজবাড়ীতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 198

 রাজবাড়ীতে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অসিত কুমার সরকার (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার শিশুর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ অভিযুক্ত অসিতকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার মুকুন্দিয়া গ্রামের রঞ্জিত সরকারের ছেলে।

মামলায় বাদী অভিযোগ করেন, অসিত প্রতিবেশি হওয়ায় তাদের বাড়িতে যাতায়াত ছিল। বুধবার দুপুর ১২টার দিকে অসিত তার বাড়িতে এসে চার বছরের মেয়েকে আদর করে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে অসিতের নিজ ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়ের কান্না শুনতে পেয়ে অসিতের বাড়িতে দৌড়ে গেলে অসিত দৌড়ে পালিয়ে যায়। তার শিশু কন্যা তাকে জানিয়েছে অসিত তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিলো।

রাজবাড়ী সদর থানার ওসি সাহাদত হোসেন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান করেছে। নিপীড়নের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ০২:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩